টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত
দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় গাজীপুরের টঙ্গীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার বাদ আসর টঙ্গীর নতুন বাজার বায়তুল আমান জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমেদসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় সিরাজুল ইসলাম সাথী বলেন, মাদর অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারনে বাংলাদেশে বারবার গনতন্ত্র ফিরে এসেছে। তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমৃত্যু সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের সময় দীর্ঘ সময় কারাভোগ করেছেন। কারাগারে থাকাকালীন নানা নির্যাতনের শিকার হয়ে তিনি তিলে তিলে অসুস্থ হয়ে পরেন। দেশের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে একজন গৃহবধূ থেকে তিনি সরকার প্রধান হয়েছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনগণের দাবি আদায়ে আপসহীন ভুমিকার জন্য তিনি ‘আপোষহীন নেত্রী’ হিসাবে খেতাব অজর্ন করেন। পরবর্তীতে জনগনের ভোটে নির্বাচিত হয়ে সফল ভাবে সরকার পরিচালনা করেন। আমৃত্যু তিনি শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে গেছেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।