1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩২৬ বার পঠিত

”শিক্ষা সকল শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টঙ্গীর রেলওয়ে স্টেশনে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে গড়ে ওঠা মানবিক শিক্ষা প্রতিষ্ঠান “গ্লোবাল কিডস স্কুল” এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন কেরানীটেক বস্তীর পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গ্লোবাল কিডস স্কুল যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো উচিত।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনসুর আহমেদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, চলচ্চিত্র নির্মাতা সামছুল ইসলাম স্বপন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল মিয়া, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত মিন্টু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুল ইসলাম হিমেল, রাশেদুল ইসলাম বাবু, পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, যুবদল নেতা শাহীন আহম্মেদ রিজভী, সাংবাদিক আরিফ চৌধুরী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পরিচালক মোহাম্মদ শামীম রেজা বলেন, গ্লোবাল কিডস স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিশুদের নিয়মিত পড়াশোনা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি এ উদ্যোগ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানী বলেন, খোলা আকাশের নিচে হলেও তারা নিয়মিত শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর