1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে গলায় ওরনা পেঁচিয়ে অটো রিকসা চালক স্বামীকে হত্যার অভিযোগে পিপাশা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত পৌনে বারটার দিকে মাছিমপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আবুল কালাম (২২)। তিনি জামালপুর জেলার মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেফতারকৃত পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, মাসখানেক আগে জীবিকার তাগিদে স্ব পরিবারে টঙ্গীতে আসেন নিহত আবুল কালাম। পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটো রিকসা চালিয়ে আসছিলেন। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয়ে স্ত্রী সাথে ঝগড়া হয় তার। একপর্যায়ে স্ত্রী পিপশা স্বামী আবুল কালামের গলায় ওরনা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পিপাশাকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর