1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসুচী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসুচী

ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে চলমান নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসুচী পালন করেছে স্বেচ্ছাসেবক দল।
বুধবার (৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসুচী পালিত হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে কর্মসুচীতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহিরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইম, বিপ্লব সরকার বিপু, যুবদল নেতা আব্দুর রহমান বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।
এসময় সিরাজুল ইসলাম সাথী বলেন, ২৪ এর পলাতক শক্তি দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ভাবে পায়তারা করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গাজীপুর ২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনি এমপির নির্দেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় বর্তমানেও রাজপথে আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর