1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু আহত এক

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় মঞ্জুরুল হক মন্টু (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে টঙ্গী বাজার এলাকায় বিআরটি উড়ালসড়কের উপরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আকিব বিন রইস আবেগ (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী।

নিহত মঞ্জুরুল হক মন্টু পাবনা জেলার সুজানগর থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবুল খায়ের বিশ্বাসের ছেলে। তিনি মিরাশ পাড়া এলাকায় জনৈক আসিফের বাড়িতে ভাড়া থেকে বিসিক এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী হোটেলকর্মী মো: আসিফ জানান, টঙ্গী বাজার ফ্লাইওভারের উপরে পশ্চিম পাশ থেকে রাস্তা পার হয়ে পূর্ব পাশে যাচ্ছিলেন মন্টু। এসময় অসতর্কবসত রাস্তা পার হওয়ার সময় গাজীপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: নাফিস মজিদ তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আবেগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহিন খান বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর