1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

গাজীপুরের টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে। তিনি স্ব পরিবারে ঢাকার মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেল যোগে গাজীপুর থেকে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন কৃত্তিবাস। পতিমধ্যে টঙ্গীর কলেজ গেট এলাকায় অজ্ঞাতনামা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর