1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
ছবি : চিহ্নিত মাদক কারবারি আব্দুল জব্বার রঞ্জু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইন ও গাঁজাসহ আব্দুল জব্বার রঞ্জু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ১।
মঙ্গলবার দিবাগত রাতে স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১শত গ্রাম হেরোইন ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল জব্বার রঞ্জু টঙ্গীর কেরানীর টেক বস্তি এলাকার আবুল কাসেম মল্লিকের ছেলে। সে টঙ্গী এলাকার চিহ্নিত মাদক কারবারি।

র‍্যাব জানায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে রঞ্জুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর