টঙ্গীতে ২শত পুড়িয়া হেরোইনসহ যুবক গ্রেফতার।
গাজীপুরের টঙ্গীতে ২শত পুড়িয়া হেরোইনসহ জসিম উদ্দিন(২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রবিবার ২৯ মার্চ সকালে টঙ্গীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কালিন্দী গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জসিম উদ্দিন নিজেও একজন মাদকসেবি। সে টঙ্গী থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজ এলাকায় খুচরা বিক্রি করতো। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার বিআরটি উড়ালসড়ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২শত পুড়িয়া (৪৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।