1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে ২৪ ঘন্টায় পানিতে ডুবে দুই সহোদরসহ চার শিশুর মৃত্যু

ডেক্স নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পঠিত
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80?

 

গাজীপুরের টঙ্গীর পৃথক স্থানে জলাশয় থেকে গত ২৪ ঘন্টায় দুই সহোদর ভাই বোনসহ চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পৃথক দুইটি ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পানিতে ডুবেই চার শিশুর মৃত্যু হয়েছে বলে দাবী করছেন দাড়াইল ও বাকরাল এলাকার স্থানীয় বাসিন্দারা।

নিহতরা হলেন, পটুয়াখালী জেলার দশদিনা থানার গছানি গ্রামের রাব্বি শেখের দুই সন্তান সুমাইয়া (৮) ও আব্দুল্লাহ(৬)। দাড়াইল এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে তাবাসুম (৪) ও ফরমান আলীর ছেলে সিদ্দিক (৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বিকেলে তুরাগ নদ সংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে
সুমাইয়া, আব্দুল্লাহ ও তাদের এক সহপাঠী। এসময় স্রোতে তলিয়ে যায় দুই ভাই বোন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে সোমবার সকালে বাকরালের পার্শ্ববর্তী গ্রাম দাড়াইল এলাকায় একটি জলাশয়ে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায় দুই শিশু তাবাসুম ও সিদ্দিক
পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
পাশাপাশি গ্রামের এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, পৃথক দুইটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর