1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীর আলোচিত ছিনতাইকারী চাপাতি কামাল ও জাহিদ গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৭০ বার পঠিত

টঙ্গীর আলোচিত ছিনতাইকারী চাপাতি কামাল ও জাহিদ গ্রেফতার

গাজীপুরের টঙ্গীর আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত চাপাতি কামাল ও জাহিদ দেওয়ানকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে টঙ্গীর গাজীপুরা কাজী বাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃত জাহিদ দেওয়ান (২৬) টঙ্গীর এরশাদনগর ৩নল ব্লক এলাকার জয়নাল দেওয়ান ছেলে ও অপর আসামি কামাল হোসেন উরফে চাপাতি কামাল (২৮) গাজীপুরা কাজী বাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারী চালিত অটো রিকসা থামিয়ে দেশীয় ধারালো অস্ত্রের মূখে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ কয়েকজন ছিনতাইকারী। এই ঘটনার একাধিক ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে।
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর গাজীপুরা কাজী বাড়ি ও এরশাদ নগর এলাকায় অভিযান ঘটনার সাথে জড়িত দুই চিহ্নিত ছিনতাইকারী চাপাতি কামল ও জাহিদ দেওয়ানকে গ্রেফতার করে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর