টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১৭
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ছিনতাই ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শিল্প নগরী টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ০৩ ছিনতাইকারী, ০১ পরোয়ানাভুক্ত আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার ৩০ মার্চ দিবাগত রাতে টঙ্গী বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মিলন গাজী, এনায়েত হোসেন ওরফে রাজু (২৮), বাবু (২৬), সিফাত (২৫), মেহেদী হাসান দিপু (২১), মঞ্জু (১৮), ইয়াছিন আরাফাত (১৮), সুমন মিয়া মোল্লা (১৮), মোসাদ্দিক (২১), মিজান আলী (২২), সাদিক হোসেন (১৮), নাসির আহম্মেদ শাফিন (২৪), শাহিরাজ খান আলিফ (২৩), সাজ্জাদ হোসেন (২২), আজিজুল ইসলাম (২০), ফয়সাল (১৯) ও রাকিব (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিন জন চিহ্নিত ছিনতাইকারী, একজন পরোয়ানাভুক্ত আসামী ও ১৩ জন সন্দেহভাজন মাদক সেবী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।