1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পঠিত
ছবি - প্রতিনিধি

টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন সাংবাদিক ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,ৎ গাছা প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ খান খান এবং গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক সুমনসহ অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা টঙ্গী সাংবাদিক ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে ক্লাবের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি টঙ্গী ও গাজীপুরে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর