1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত।

ডেক্স নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ সেশনের আলিম ১ম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) মাদ্রাসা মিলনায়তনে আনন্দঘন ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফির এডুকেশন ইনস্টিটিউশন লন্ডনের ফাউন্ডার প্রিন্সিপাল ও চেয়ারম্যান শাইখ ড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ড.আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ডঃ মোঃ মাহবুবুর রহমান, সাবেক কৃতি শিক্ষার্থী ডা. ফাওযান আব্দুর রহমান , গ্রিন ইউনিভার্সিটির লেকচারার এডভোকেট আব্দুল আউয়াল, তাহফীজ ইন্টারন্যাশনাল একাডেমীর প্রিন্সিপাল সা’দ আহমাদ মাদানী ও লন্ডনের জিল ফার্মার ফার্মাসিস্ট ওসামা বিন আবুবকর।
আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, হাফেজ সাইফুল্লাহ ফয়সাল,মাওলানা মাসহুদুল আলম, ইসমাইল মোল্লা,অ্যাডভোকেট নজরুল ইসলাম, মাদ্রাসার দুই ভাইস প্রিন্সিপাল এরশাদ উল্লাহ আজহারী ও অধ্যাপক আরিফ উল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখ ড.আবুল কালাম আজাদকে মাদ্রাসা প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে স্বাগত জানায় তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার একটি চৌকস স্কাউট দল।

অনুষ্ঠানে নবীন ছাত্রদের মধ্য থেকে বক্তব্যে অংশগ্রহণ করেন নাইফ নুআইসীর মুসাব, মাহফুজুর রহমান ফাহিম, মোহাম্মদ বিন শহীদ ও এবছর দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ।

কৃতি শিক্ষার্থী কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের তিলাওয়াত, ইসলামী নাশিদ, মজার গান, কাওয়ালী ও কবিতা আবৃত্তিসহ পরিবেশনা ছিল নবীন শিক্ষার্থী ও অভিবাকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।

বিপুল সংখ্যক শিক্ষক, সাবেক- বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও গুণীজনদের পদচারণায় অনুষ্ঠানটি বহুমাত্রিক উৎসবে পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর