1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

গাজীপুরে দৈনিক আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শিববাড়ি এলাকায় গাজীপুর মিডিয়া সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ-এর সার্বিক সহযোগিতায় এবং দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল মান্নান, সুজন সারওয়ার, বি এ রায়হান, জাহাঙ্গীর আকন্দসহ গণমাধ্যমকর্মী ও সুধীজন।

মাহফিলে সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান মিয়া জামান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন সমাজের অনিয়ম বন্ধ করতে সহায়তা করে, তেমনি অপসাংবাদিকতার হাত থেকেও প্রকৃত সাংবাদিকতাকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, “আমার বাবা গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকেই তার কাছ থেকে মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি। সেই অনুপ্রেরণা থেকেই জীবনের বাকি সময় মানবসেবার মাধ্যমে কাটাতে চাই। এ লক্ষ্যেই আমি গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ৩৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছি। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর