1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে মুঠোফোনে সারজিস আলম বলেন, দলের পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম কিনেছেন। আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, আমাদের ওসমান হাদী ভাই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারা সুষ্ঠ নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব পক্ষ দায়িত্বশীল হলে আমরা একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর