পুবাইলের করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নেতার প্রার্থীতা নিয়ে আলোচনা
পুবাইল প্রতিবেদক:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আগামী ২৫জুলাই , সভাপতি , সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল দেওয়ান।
স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একজন আওয়ামী লীগ নেতার বাজার পরিচালনা কমিটির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তারা বিষয়টি নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন।অপর দিকে সভাপতি পদপ্রার্থীর ছেলে রাব্বি দেওয়ান নিষিদ্ধ ছাএলীগ নেতা ছিলেন। সে প্রকাশ্যে এখন ঘুরে বেড়াচ্ছে, এবং বাবার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং সকল প্রার্থীর ক্ষেত্রে একই নীতিমালা অনুসরণ করা হবে। কোনো অভিযোগ পেলে তা বিধি অনুযায়ী বিবেচনা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা, জানান, আওয়ামীলীগ এর সময় আমরা প্রকাশ্যে ঘুরতে পারি নাই , আমাদের অনেক হয়রানি করছে। আর বিএনপি সরকারের আমলে আওয়ামীলীগ এর নেতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আবার নির্বাচনে অংশগ্রহণ করে কিভাবে।
এ ব্যাপারে নজরুল দেওয়ান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন।