1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসহ দুই শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসহ দুই শিশুর মৃত্যু

গাজীপুরের পূবাইল এলাকায় তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুর মৃত্যুর কবর পাওয়া গেছে।
সোমবার (সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে) ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল বাজার (ফেরিঘাট) রেলক্রসিং অতিক্রমকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় এক নারী দুই শিশুসহ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরে লাশের সঙ্গে থাকা একটি পার্টস ব্যাগে পাওয়া ভোটার আইডি কার্ডে হাফেজা খাতুন মালা, পিতা মোজাম্মেল হকলর নাম পাওয়া যায়। আইডি কার্ড অনুযায়ী তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকায়।
নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পূবাইল রেলস্টেশন মাস্টার মো: মুসা জানান, পূবাইল বাজার রেলগেটের অদূরে এক নারী দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিহত নারীর শ্বশুরবাড়ি স্থানীয় কোনো গ্রামে হতে পারে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি। এ ব্যাপারে রেলওয়ে ভৈরব থানার ওসি জানান,এটি একটি মর্মান্তিক ঘটনা, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর