1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

পূবাইলে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত
ছবি:- জাগো গজিীপুর ২৪

গাজীপুরের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ভূয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে পুবাইলের হায়দরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

  গ্রেফতারকৃত প্রতারকের নাম দেলোয়ার হোসেন (৪২)।

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর মিরের বাজার এলাকায় ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলনের পর ইজিবাইকে বাড়ি ফিরছিলেন রনি আন্তনী রোজারিও নামের এক ব্যাক্তি। পথে পূবাইল বাজারগামী সড়কের মাথায় টঙ্গী–কালীগঞ্জ মহাসড়কে একটি নোহা গাড়িতে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভুক্তভোগী রনিকে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে। পরে চোখ মুখ বেঁধে টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পূর্বাচল এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় পূবাইল থানায় মামলা দায়েরের পর এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ ডিসেম্বর ভোরে হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জানা যায়, গ্রেফতারকৃত দেলোয়ার দীর্ঘদিন ধরে পুলিশ, র‌্যাব ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।

পুবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর