1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক ফয়সাল

পূবাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

দৈনিক জনবাণী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলমকে সভাপতি ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি ফয়সাল ভুঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পূবাইল সাংবাদিক ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারের ফৌজিয়া সরকার মার্কেটে পূবাইল সাংবাদিক ক্লাব অফিসে এই কমিটি গঠন করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক, পদে আনন্দ টিভির প্রতিনিধি শাকিল খান।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যুগ -যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহিন সরকার, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রভাতের পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান, অর্থ সম্পাদক, দৈনিক কালের ছবি পত্রিকার পূবাইল প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী, প্রচার সম্পাদক দৈনিক দেশান্তর পত্রিকার আসিফ রায়হান, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার পূবাইল প্রতিনিধি কবিতা ইসলামকে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া, ঢাকা টাইমস টঙ্গী -পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন, দৈনিক জনকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাসেল, মাতৃ জগত পত্রিকার পূবাইল প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক সংবাদ মোহনার পূবাইল প্রতিনিধি ফিরোজ হোসাইন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার পূবাইল প্রতিনিধি আলতাফ হোসেন এবং আই আইপি টিভির পূবাইল প্রতিনিধি ইসমাইল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর