গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনালে কোনাবাড়ী জোনকে হারিয়ে শিরোপা জিতেছে বাসন জোন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর হিমারদীঘি এলাকায় বরাদ্ধকৃত সিটি কর্পোরেশন স্কুল মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসন জোন ২-০ গোলে কোনাবাড়ী জোনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা চলাকালীন মাঠের চারপাশে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় তরুণ সমাজ ও ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।