1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী কামাল দেওয়ান

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৪৯নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব কামাল দেওয়ান।

​শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব কামাল দেওয়ান তিনি বলেন, ​”আজ ১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি লাখো শহীদকে, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাঁদের আত্মত্যাগ আমাদের সবসময় দেশপ্রেম ও জনসেবার প্রতি অনুপ্রাণিত করে। এই বিজয় আমাদের অধিকার ও মর্যাদা রক্ষার অঙ্গীকার। আসুন, বিজয়ের এই দিনে আমরা সবাই মিলে একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক ৪৯নম্বর ওয়ার্ড গড়ে তোলার শপথ গ্রহণ করি।”

​তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। আগামী দিনে ৪৯নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়ন কাজকে আরও গতিশীল করতে এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

​আলহাজ্ব কামাল দেওয়ান ৪৯নং ওয়ার্ডের জনগণের প্রতি আহ্বান জানান, বিজয়ের এই আনন্দ যেন আমাদের সকলের মাঝে ভাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর