1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশীদের জন্য ষ্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন

প্রতিনিধি, টঙ্গী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১৬ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের থাকার সুবিধার্থে নতুন একটি স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত এ শেডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার শেডটির উদ্বোধন করেন।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘বিদেশী মেহমানদের স্থান সংকুলান ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে নতুন করে এরাবিয়ানদের জন্য ষ্টিল স্ট্রাকচার শেড করা হচ্ছে। আরো শেড নির্মাণ করা হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর