1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

বেঞ্চে বসা নিয়ে ঝগড়া, গাজীপুরে শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত এবং আহত সবাই একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দীন (১৪), নিলয় (১৫) ও রিফাত (১৫)। অভিযুক্ত (১৫) একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

আহত রিফাত হোসেন বলে, গতকাল বুধবার পরীক্ষা চলাকালে বেঞ্চে বসা নিয়ে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রের সঙ্গে মহিনের কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হওয়ার পরপরই ওই ছাত্র তার প্যান্টের পকেট থেকে ছুরি বের করে মহিনকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় যারা তাকে ঠেকাতে এগিয়ে আসে, তাদের সবাইকে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থী।

এবিষয়ে গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি আহত ছাত্রদের নিয়ে হাসপাতালে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন জামান বলেন, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মাথায় ও অপর একজনের বুকের আঘাত গুরুতর। ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, মাদ্রাসার বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে তর্কবিতর্ক হয়। বিষয়টি মাদ্রাসার সংশ্লিষ্টরা আপস মীমাংসা করে। আজ পরীক্ষা শেষে নবম শ্রেণির ওই ছাত্র পাঁচজনকে ছুরিকাঘাত করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের চেষ্টা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর