1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

মনোনয়ন পত্র জমা দিলেন জাতীয় পার্টির প্রার্থী এড. মাহবুব আলম মামুন

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডঃ মাহবুব আলম মামুন তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কাছে তিনি এই মনোনয়ন পত্র দাখিল করেন।

এর আগে নেতাকর্মীদের সাথে নিয়ে সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন জাতীয় পার্টির এই নেতা। এসময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিলেন।

উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পল্লীবন্ধু খ্যাত সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি থেকে (সংসদীয় আসন ১৯৫) গাজীপুর ২ আসন থেকে এড. মাহবুব আলম মামুনকে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়।

এড. মাহবুব আলম মামুন গাজীপুর জেলার গাছা থানাধীন কুনিয়া পাচর এলাকার হাজী মো: আব্বাস উদ্দীনের ছেলে।
তিনি পেশায় গাজীপুর জেলা দায়রা জজ আদালতের আইনজীবী।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, কেন্দ্রীয় ভাবে জাতীয় পার্টির রাজনীতিতে দ্বিধা বিভক্তি থাকলেও গাজীপুর ২ আসনে লাঙ্গল প্রতীকে এড. মাহবুব আলম মামুন যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী। গাজীপুরের জাতীয় পার্টি ও সর্বস্তরের মানুষ লাঙ্গল প্রতীকে গাজীপুরের এই কৃতি সন্তানকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর