1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

মাদকমুক্ত গাজীপুর গড়তে খেলাধুলার বিকল্প নেই – এম মঞ্জুরুল করিম রনি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পঠিত

মাদকমুক্ত গাজীপুর গড়তে খেলাধুলার বিকল্প নেই – এম মঞ্জুরুল করিম রনি

গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন,
টঙ্গী তথা গাজীপুরকে মাদক মুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই। নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার ব্যবস্থা করা হবে। মাঠ সংকট নিরসনে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে টঙ্গীর সিটি কর্পোরেশন স্কুল মাঠে পোশাক শ্রমিক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত জেলা হওয়ায় এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশী। তাই সঠিক সময়ে শ্রমিকদের ন্যায পাওনা পরিশোধ করতে হবে। আমরা শ্রমিকদের বেতন ভাতার আন্দোলন আর দেখতে চাই না।
এ সময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস ব্যবসায়ী ফারুক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুর রউফ বাবুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু, যুগ্ন আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শেখ সুমন, সদস্য সচিব আজিজুর রহমান টিপুসহ ফুটবল ম্যাচ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।

এর আগে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন পোষাক কারখানার শ্রমিকদের নিয়ে গাজীপুর একাদশ ও টঙ্গী একাদশ গঠন করেন একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৫-৩ ব্যবধানে গাজীপুর একাদশকে হারিয়ে টঙ্গী একাদশ বিজয়ী হয়।
পরে বিজয়ী দল ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এম মঞ্জুরুল করিম রনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর