1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

মিথ্যা অপহরণ মামলা নেওয়ার প্রতিবাদে টঙ্গীতে সংবাদ সম্মেলন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে মিথ্যা অপহরণ মামলা নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুবাই প্রবাসী।

এঘটনায় প্রবাসী ও তার পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার চেয়ে শনিবার (৪ এপ্রিল) বিকেলে টঙ্গী স্টেশনরোডে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মলেন করেছেন তারা।

এসময় লিখিত বক্তব্যে ভূক্তভোগী জুয়েল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন যাবত দুবাই প্রবাসী। প্রবাসজীবনে উপার্জিত অর্থ দিয়ে তিনি কালীগঞ্জের পারাবর্তা এলাকার মিনারা বেগম গংদের কাছ থেকে পূর্বাচল ১৫ ও ২৮নং সেক্টরে দুট প্লট ১কোটি ৭লাখ টাকা দিয়ে বায়না দলিল করেন। পরে জায়গা দখলে নিতে গেলে মিনারা বেগমের ছেলে ডালিম ও শরীফ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠেন। এমনকি জায়গায় গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে শরীফ মিয়া কালীগঞ্জ থানায় জুয়েল মিয়ার নামে একটি অপহরণ মামলা ঠুকে দেয়।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বিনিয়োগকৃত টাকা আত্মসাত করার জন্য মিনারা বেগমের ছেলেরা সন্ত্রাসী কায়দায় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাব আমাকে অপহরণ মামলায় জড়িয়েছে।

এবিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হােসেন বলেন, কালীগঞ্জ মেঘবাড়ী রিসোর্টে মিনারার ছেলে শরীফ মিয়াকে আটকে রেখে জুয়েল ও তার লোকজন জোরপূর্বক স্বাক্ষর নেয়। এঘটনায় থানায় একটি অপহরণের মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকাবাসী আরিফ হোসেন, মাহবুব, মীম আক্তার, আসকর আলী, রাবেয়া খাতুন ও মারুফ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর