1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের উদ্যোগ

গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর ১ নম্বর ব্লকে অবস্থিত যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে পানি নিষ্কাশন ও মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠটিতে পানি জমে থাকায় শিশু-কিশোরদের খেলাধুলা ব্যাহত হচ্ছিল। মাঠটিকে পুনরায় খেলাধুলার উপযোগী করে তুলতে এ উদ্যোগ নেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মিরাজ মিয়া ও এলাকাবাসী।

সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে মাঠের পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। একই সঙ্গে নিচু অংশগুলোতে মাটি ভরাটের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। কাজে অংশ নেন এলাকার তরুণ, কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এবিষয়ে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মিরাজ মিয়া বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ নেই। যাকাত বোর্ড শিশু হাসপাতালের এই মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার ছেলেমেয়েদের খেলাধুলার অন্যতম স্থান। তাই মাঠের পানি নিষ্কাশন ও মাটি ভরাট করে এটিকে আবারও খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সবাই এলাকার উন্নয়ন ও শিশু-কিশোরদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে আগ্রহী। সবার সহযোগিতায় মাঠটি দ্রুত ব্যবহারের উপযোগী হবে বলে আশা করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটির উন্নয়ন হলে শিশু-কিশোররা নিরাপদ ও উন্মুক্ত পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর