1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

রনির পক্ষে একজোট বিএনপি’র ৭ মনোনয়ন প্রত্যাশী

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৪ বার পঠিত

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মধুমিতা রোড এলাকার একটি কনভেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-২ আসন থেকে ৭ জন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এমপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির সাথে একাত্মতা প্রকাশ করেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গাজী সালাহউদ্দিন, বিএনপি নেতা মেহেদী হাসান এলিস, মাহাবুবুল আলম শুক্কুর, হাসান আজমল ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মহানগর যুবদল নেতা ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছি। বিজয় ঘরে নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর