1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

রেসলিং থেকে বিদায় নিলেন জন সিনা

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
ছবি:- সংগৃহীত

একবছর আগেই রেসলিং থেকে অবসরের ঘোষণা দেন ডব্লিউডব্লিউই এর সুপারস্টার জন সিনা। গতকাল (শনিবার) পর্দা নামল দুই দশকের বেশি সময় ধরে ডব্লিউডব্লিউইর পরিচিত মুখের রেসলিং অধ্যায়। স্যাটার্ডে নাইট’স মেইন ইভেন্টে গান্থারের সঙ্গে শেষ লড়াই করেন। কিন্তু ক্যারিয়ারের শেষ হলো বিব্রতকর হারে, তাও আবার ট্যাপ আউট করে। প্রায় দুই দশকে এই প্রথম সিনাকে এভাবে আত্মসমর্পণ করতে দেখা গেল।

প্রিয় রেসলারের এমন সমাপ্তি মানতে পারেননি দর্শকরা। ক্যাপিটাল ওয়ান এরেনায় উপস্থিত দর্শকদের একাংশ বিস্মিত, একাংশ ক্ষুব্ধ। খেলা শেষ হওয়ার পর গান্থারকে বাড়তি নিরাপত্তা নিয়ে মঞ্চ ছাড়তে হয়েছে। দুয়োয় তাকে ধুয়ে দিয়েছেন সমর্থকরা।

 

ম্যাচটা শুরু থেকেই ছিল টানটান। প্রথমে রিংয়ে আসেন গান্থার। তার জন্য প্রথম দফাতেই গ্যালারি জুড়ে দুয়ো দেয়। তার কিছুক্ষণ পরেই রিংয়ে সিনার প্রবেশ, আইকনিক থিমে ফেটে পড়ে চারপাশ। ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন তার শেষ যুদ্ধে নামতেই গ্যালারি আবেগে ফেটে পড়ে।

রিংয়ের ভেতর শুরু থেকেই আধিপত্য দেখান গান্থার। সিনার ফাইভ নকল শাফল, এসটিএফ একাধিক ট্রেডমার্ক মুভে দর্শক ভাবতে শুরু করে, হয়তো শেষটা অন্যরকম হবে। কিন্তু গান্থার নিয়ন্ত্রণ ফেরান। স্লিপার হোল্ডে প্রায় অচেতন করে দেন সিনাকে।মাঝপথে সিনা ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ মুহূর্তে ট্যাপ আউট করেন। এরেনায় নেমে আসে স্তব্ধতা।

ম্যাচের পর রিংয়ে আসেন অন্য রেসলাররা- কার্ট অ্যাঙ্গল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, ট্রিশ স্ট্রাটাস, মিশেল ম্যাকুল। ভিডিওতে ফিরে দেখা হয় সিনার ক্যারিয়ার। এরপর রিংয়ের মাঝখানে নিজের বুট রেখে দেন সিনা। ক্যামেরার দিকে তাকিয়ে স্যালুট দিয়ে বলেন, ‘এত বছর ধরে আপনাদের জন্য কাজ করতে পেরে আনন্দিত, ধন্যবাদ।’ এসময় আবেগ তারিত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন তার ভক্তরা। অনেকে আবার দাড়িয়ে সম্মান জানিয়েছেন প্রিয় খেলোয়ারকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর