1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উত্তরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত।

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

শহীদ বুদ্ধিজিবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে উত্তরা ৬ নং সেক্টর
ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে কল্যান সেসাইটির নিজস্ব মাঠে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এসময় স্বেচ্ছাসেবী রক্তদাতাদের পাশাপাশি কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এম. এম. আনোয়ারুল ইসলাম পলাশ, ডা: রোকনুজ্জামান, ডা: এম. আই. বি শিকদার জুয়েল, মো. মোজাহেদুল ইসলাম, মোস্তফা কামাল এবং জুলাই গণঅভ্যুত্থান সর্বকণিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের পিতা জনাব মো. কবির।

প্রধান অতিথির বক্তব্যে এম. এম. আনোয়ারুল ইসলাম পলাশ বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের এই উদ্যোগ কেবল শ্রদ্ধা নিবেদন নয়, এটি জীবন বাঁচানোর অঙ্গীকার। সংগৃহীত এই রক্ত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে প্রদান করা হবে।
পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও স্বেচ্ছায় রক্তদাতাদের বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর