1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

সৌদিআরব পশ্চিম স্বেচ্ছাসেবক দল আলমগীর আহবায়ক, সদস্য সচিব হানিছ সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৌদিআরব পশ্চিমাঞ্চলের ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সম্প্রতি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন আলমগীর হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হানিছ সরকার উজ্জ্বল।

এই কমিটির সদস্যরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত দলের চেয়ারম্যান আপোষহীন নেত্রী গনতন্ত্রের জননী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি। তারা আরও কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক কাজি আব্দুল আল মামুন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব , শাহিন আলম, মোঃ সেলিম হোসেন, এবং আসলাম ফকির লিটনের প্রতি।

কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে সকলের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর