1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২১৭ বার পঠিত
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80?

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে আরবি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে আটটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরবি কুমিল্লা জেলার হোমনা থানা এলাকার বাসিন্দা প্রবাসী মো: সরোয়ারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই দিন আগে কুমিল্লা থেকে ফুফুর
বাসায় বেড়াতে আসছিল কিশোরী আরবি। সন্ধ্যার পর বাসার পাশের রেললাইনে ঘুড়তে বের হয় সে। এসময় অসাবধানতা বসত ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আরবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর