দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দের মায়ের ইন্তেকাল
জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
১৬৭
বার পঠিত
দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আকন্দের মমতাময়ী মা সূর্য বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার রামপুরা বাড্ডা তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামীর নাম মৃত মজিদ আকন্দ।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।