1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ধর্ষণকারীর গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৩৭ বার পঠিত

টঙ্গীতে ধর্ষণকারীর গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া ও আসামি গ্রেফতারে পুলিশের গড়িমসির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শুক্রবার রাত পৌনে আটটার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশের অনুরোধে দেড় ঘন্টা পর রাত নয়টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা।

ভুক্তভোগীর পরিবারের দাবী, গত রবিবার (১২ জুলাই) সন্ধ্যার পরে স্থানীয় ব্যবসায়ী বিপ্লব শিশুটিকে ধর্ষণ করে। পরে কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। একপর্যায়ে সোমবার দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পরলে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। পরে স্থানীয়রা অভিযুক্ত বিপ্লবকে আটক করে শিশুটির পরিবারকে থানায় পাঠায়। এঘটনায় থানায় মামলা না নিয়ে স্থানীয় ভাবে আপস মিমাংসা করতে বলে পুলিশ। এরপর সমাজ কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী শিশুর পিতা আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় প্রভাবশালী সিমা ফারুক দম্পতির ইন্ধনে মামলা নেয়নি পুলিশ। তারা জনতার হাতে আটককৃত আসামি বিপ্লবকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এই ঘটনার সাথে জড়িত ধর্ষক বিপ্লব ও তার সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক ইমানুর রহমান বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে। মামলা দায়েরে পুলিশের গাফিলতি বা বিলম্বের কারন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর