1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পঠিত

কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগষ্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভুঁইয়া।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন যান জেলা প্রশাসক। এসময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন।
পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন তিনি।
এবিষয়ে গাজীপুর জেলা প্রশাসক মো: নুরুল করিম ভুঁইয়া বলেন, আকস্মিক পরিদর্শনে গিয়ে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়ে তাদের কাছে কারণ জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেন নি। তাছাড়া ভূমি অফিসে নামজারী করতে যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাও তারা দেখাতে পারেন নি। এছাড়া অনলাইন কার্যক্রম যেটা ভূমি অফিসের কর্মকর্তাদের করার কথা সেটা তারা বহিরাগতদের দিয়ে করিয়ে থাকেন যেটা সরাসরি অপরাধ। এইসব অভিযোগ বিবেচনা করে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা,গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর