টঙ্গীতে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা ছাত্রদল।
শুক্রবার বেলা এগারোটা দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।
টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুনের নেতৃত্বে মিছিল উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আল আমিন শান্ত, নাঈম হাসান, মাহমুদুল হাসান শান্তু, নূর মোহাম্মদ, মোরছালিন মুন্না, নাদিম হোসেন, দুর্জয়, ছামিয়ান, সিয়াম, নির্জন, সোহেল, টিপু, হাবিব, প্রান্ত, মাহিনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সর্বদা রাজপথে প্রস্তুত আছে।