1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা

ডেক্স নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২৬ বার পঠিত

টঙ্গীতে মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মধ্য রাতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্গীর নোয়াগাঁও এলাকার রেললাইনের পাশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ।

নিহত জয় টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মৃত সিরাজ মিয়ার ছেলে। সে পোষাক কারখানার চাকরি ছেড়ে গত কিছু দিন যাবৎ বেকার অবস্থায় ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একদল দূর্বৃত্ত নোয়াগাঁও এলাকায় রেললাইনের পাশে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে। হত্যাকান্ডের সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করার কাজ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর