1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

আল্লাহর মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে- শাহজাহান চৌধুরী

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

নিজের বক্তব্য নিয়ে আবারও আলোচনায় চট্টগ্রামের আলোচিত জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। তাঁর নতুন বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়। বক্তব্যে তাঁকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেকজনে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার। আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি, তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এই রকম মর্যাদা দিয়েছে।’
১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন বলে চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা ও স্থানীয় বাসিন্দাদের তরফে নিশ্চিত হওয়া গেছে।

এতে শাহজাহান চৌধুরী বলেন, ‘সে জন্য বলে যাচ্ছি, চুদুরবুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা (অবশ) হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা চাই নাই, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরতি আমার শায়েখ, ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই। এখানে আর কোনো মার্কা নাই, সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটাই, সেটা হলো দাঁড়িপাল্লা।’

এর আগে ২২ নভেম্বর জামায়াতের অন্য একটি সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে কবজায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে ড. ইউনূস তাঁকে গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা করেছেন এ রকম একটি বক্তব্যও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য শাহজাহান চৌধুরীকে চেষ্টা করেও পাওয়া যায়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ শাহজাহানকেও ফোন করে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর