1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

 

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা করেছে বিএনপি।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

এসময় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রেরণার উৎস। তাঁর সুস্থতা কামনায় প্রতিটি ইউনিট, প্রতিটি নেতা-কর্মী যদি আন্তরিকতার সঙ্গে দোয়া ও মিলাদের আয়োজন করে, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করবেন।”

গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা সঞ্চালনায়, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম শুক্কুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, যুবদলের নেতা মো, শাহাবুদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও আল্লাহর দরবারে নেক হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া কামনা করা হয়। সভা শেষে সহস্রাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর