1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

মৃত সন্তান প্রসব হওয়ায় জানালা দিয়ে ফেলে দিল পরিবার।

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে মৃত সন্তান প্রসব হওয়ায় চারতলা থেকে জানালা দিয়ে নবজাতক কন্যা শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মৃত শিশুটির মা রিভা আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার ভোরে মৃত কন্যা সন্তান প্রসব করেন বিভা আক্তার (২৮) নামে এক নারী। পরে তার ৪র্থ তলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে মৃত শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর