1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল: ইসি মাছউদ

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত
Y

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি জানান, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন তফসিল ঘোষণা করবে এবং এই ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ আরও বলেন, তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে এবং ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।

ইসি সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন সূত্র আরও জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনারের তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে এবং এদিন সন্ধ্যার দিকেই তা জাতির উদ্দেশে প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর