1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে কসমেটিক মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টঙ্গীবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধে
মা বাবার দোয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেচিং কর্নারকে ২০হাজার ও রংধনু কসমেটিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, শীতের শুরুতে প্রসাধনী সামগ্রীর ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পায়। এসময় কিছু অসাধু ব্যয়সায়ী অতিরিক্ত মোনাফার লোভে নকল, ভেজাল, অননুমোদিত, মেয়াদ উত্তির্ন মালামাল কৌশলে বিক্রি করে। এসব অপকর্ম রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর