1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
ছবি:- জাগো গাজীপুর ২৪

“দৈনিক নওরোজ” পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে, ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করেন টঙ্গী কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা মামলায় কারাবন্দি করা সংবাদপেশার প্রতি চরম অবমাননা। এটি কণ্ঠরোধের একটি অন্যায় প্রয়াস, যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি। গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদপত্রের মর্যাদা রক্ষা করা সাংবাদিক সমাজের দায়িত্ব। কতিপয় আমলার বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করায় এক ব্যক্তিকে বাদী বানিয়ে সম্পূর্ণ বানোয়াট একটি চাঁদাবাজির মামলায় জামিন না দিয়ে সিনিয়র একজন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানী অনতিবিলম্বে  নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়েজিদ হোসেনের সভাপতিত্ব ও সাংবাদিক ওলিদুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর মহানগর সুজন সভাপতি মনিরুল ইসলাম রাজীব, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, দৈনিক যায়যায়দিন পত্রিকার রেজাউল কবির রাজিব, দৈনিক সমকালের আবু সালে মুসা, দৈনিক খোলা কাগজ পত্রিকার সুজন সারোয়ার, দৈনিক বাংলাদেশ বুলেটিন বি এ রায়হান, দৈনিক নওরোজ পত্রিকার জাহাঙ্গীর আকন্দ হানিফ হোসেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নিউজ ২১ সাংবাদিক নুরুজ্জামান শেখ, এশিয়ান টাইমস এর আরিফ চৌধুরী, বাংলা এডিশনের মাহবুব জিলানী, আনন্দ টেলিভিশনের শাকিল আহমেদ, রবিন মৃধা, সাংবাদিক আওলাদ হোসেন, মোস্তফাসহ টঙ্গীর স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর