1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

গাজীপুর ২ আসনের বিএনপি প্রার্থীর পক্ষে টঙ্গীতে প্রচারণা

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেছে ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর মিল গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম।

এতে আরো উপস্থিত ছিলেন, অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ, গাজীপুর মহানগর যুবদলের সদস্য আব্দুর রহমান বাবু, আজিজুর রহমান টিপু,  টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল,  টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা সাইফুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, সোহেল আহমেদ, গাজী ইসমাইল হোসেন জনি, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা সফিকুল ইসলাম রায়হানসহ ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় আবুল হাসেম বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই মানুষের আশা-ভরসা। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণই সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব।

এসময় সাধারণ জনগনের কাছে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর