1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে বিএনপির গনমিছিল

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

শিল্প নগরী টঙ্গীতে গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে গনমিছিল করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।

শুক্রবার বিকেলে টঙ্গীবাজার সেনা কল্যান ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

এর আগে টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন টঙ্গী বাজার এলাকায়।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহবায়ক সেলিম কাজল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, যুবদল নেতা আব্দুর রহমান বাবু, আজিজুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দল নেতা রশিদুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম হিমেল, ছাত্রদল নেতা সফিকুল ইসলাম রায়হান প্রমূখ।

সংক্ষিপ্ত সভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জরুল করিম রনিকে মনোনীত করছে দল। তাই সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাধারণ জনগনের দ্বারে দ্বারে বিএনপির জন্য ভোট চাইতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারোণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় জনগনের জন্য কাজ করে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর