গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জরুল করিম রনির সমর্থনে শিল্প নগরী টঙ্গীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঘোড়াশাল কালীগঞ্জ সড়কের সমবায় কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাসেদুল ইসলাম, সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, বিপ্লব সরকার, জহিরুল ইসলাম বাবু, আশরাফুল আলম, রাসেল, দূর্জয়সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
পরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি আয়োজিত গনমিছিলে অংশ গ্রহণ করে মিছিলটি শেষ হয়। এসময় ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে উঠে টঙ্গী অঞ্চল।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জরুল করিম রনিকে মনোনীত করছে দল। তাই সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাধারণ জনগনের দ্বারে দ্বারে বিএনপির জন্য ভোট চাইতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারোণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় জনগনের জন্য কাজ করে যাবে।