1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে যুবশক্তির বিক্ষোভ

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী বীর জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের  খাঁ পাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন  জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার আহবায়ক তরিকুল ইসলাম তারেক, সদস্য সচিব ওমর ফারুক, মূখ্য সংগঠক আকাশ ঘোষ, জাতীয় ছাত্রশক্তি গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক খালেক তালুকদার, শ্রমিক শক্তির যুগ্ম সমন্বয়কারী হৃদয় হোসেন সাগরসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে তার উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটা শুধু হাদির উপরে হামলা নয় এটা জুলাইয়ের চেতনার উপর হামলা। যারা স্বাধীন দেশে সুষ্ঠ নির্বাচন চায় না তারা দেশকে আবারো অস্থিতিশীল করতে জুলাই যোদ্ধাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে তারা আরো বলেন নির্বচন কমিশন যদি প্রার্থীর নিরাপত্তা দিতে না পারে তাহলে ছাত্র জনতা আবারো রাজপথে নেমে আসবে।

সভা শেষে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর