1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

গাজীপুরের টঙ্গী থেকে শাহিন (৫০) নামে এক তাঁতী লীগ নেতাকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি গাজীপুর মহানগর তাঁতী লিগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার দিবাগত রাতে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহিন ভোলা জেলার লালমোহন থানার চরটিটিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি টঙ্গীর আরিচপুর শেরে বাংলা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মধুমিতা এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করেছে । তাকে টঙ্গী পূর্ব থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর