1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের পাশে গরীব-দুঃখী বন্ধু কল্যাণ সংগঠন

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

 

মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের পাশে গরীব-দুঃখী বন্ধু কল্যাণ সংগঠনগাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গরীব-দুঃখী বন্ধু কল্যাণ সংগঠন। এসময় সংগঠনটির পক্ষ থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা।

১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ মোঃ শামীম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন , “শীতে অসহায় মানুষদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের সংগঠনটি সমাজের অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন, গরীব-দুঃখী বন্ধু কল্যাণ সংগঠনের সভাপতি মোস্তফা মিয়া, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, এশিয়ান টাইমসের সম্পাদক আরিফ হোসেন, দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, নিউজ ২১ বাংলা টিভির টঙ্গী প্রতিনিধি নুরুজ্জামান শেখ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার টঙ্গী প্রতিনিধি পলাশ সরকার ও দেলোয়ার হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর