১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৪৯নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব কামাল দেওয়ান।
শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব কামাল দেওয়ান তিনি বলেন, ”আজ ১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি লাখো শহীদকে, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাঁদের আত্মত্যাগ আমাদের সবসময় দেশপ্রেম ও জনসেবার প্রতি অনুপ্রাণিত করে। এই বিজয় আমাদের অধিকার ও মর্যাদা রক্ষার অঙ্গীকার। আসুন, বিজয়ের এই দিনে আমরা সবাই মিলে একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক ৪৯নম্বর ওয়ার্ড গড়ে তোলার শপথ গ্রহণ করি।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। আগামী দিনে ৪৯নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়ন কাজকে আরও গতিশীল করতে এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
আলহাজ্ব কামাল দেওয়ান ৪৯নং ওয়ার্ডের জনগণের প্রতি আহ্বান জানান, বিজয়ের এই আনন্দ যেন আমাদের সকলের মাঝে ভাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।